ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২২, ৯ জুন ২০২২
নতুন ৩১ ডেঙ্গুরোগী হাসপাতালে
ফাইল ফটো

এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮৩ রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং নতুন আক্রান্ত আরো ৩১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ৩১ ডেঙ্গু রোগীর মধ্যে ২৮ জন ঢাকা বিভাগে এবং ঢাকার বাইরে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ৭৮ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে পাঁচ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

Advertisement

সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫১০ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ৪২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!