ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন ১৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৪৮, ১৩ জুন ২০২২
নতুন ১৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ জন রোগী ঢাকায় এবং পাঁচজন রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট ৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২ জন এবং ঢাকার বাইরে ছয়জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫৮৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১১ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনো কেউ মারা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!