রোববার সেতুর ওপর যেমন চিত্র দেখা গেছে, সোমবার পরিস্থিতি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। গতকাল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিওতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সোমবার শৃঙ্খলা আছে রাস্তায়।
সোমবার সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিন পুরো সেতু এলাকাতেই রোববারের চেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
.png)