ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বন্যার্তরা পাচ্ছেন আরো ১ হাজার টন চালসহ টাকা ও টিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৪, ৫ জুলাই ২০২২
বন্যার্তরা পাচ্ছেন আরো ১ হাজার টন চালসহ টাকা ও টিন
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে আরো এক হাজার মেট্রিক টন চাল, ২ কোটি টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

প্রতিটি জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ মেট্রিক টন করে চাল, এক কোটি করে টাকা এবং ২০০ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের সঙ্গে আবশ্যিক ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষ্যে ৩ হাজার টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!