শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৯ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকার বাইরে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।
.png)
বর্তমানে দেশে মোট ১২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ও ঢাকার বাইরে সারাদেশে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট এক হাজার ৩৭৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৫৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে একজন রোগীর মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। ঐ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।