কন্ট্রোল রুমের তথ্য মতে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯১ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকরি ও বেসরকারি হাসপাতালে ৮৭ জন ভর্তি আছেন। ঢাকার বাইরে চারজন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজার ৪০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে ১৩১২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাছাড়া এই বছরে এখন পর্যন্ত একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
.png)