[ জাতীয় ]
একদিনে ৭৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪২ জন ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
.png)
ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০৭ জন এবং অন্যান্য বিভাগে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন।
এ পর্যন্ত মোট ভর্তি রোগী ১ হাজার ৪৭৭ জন এবং ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৫ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!