ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একজনের মৃত্যু, নতুন ৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ২৬ জুলাই ২০২২
একজনের মৃত্যু, নতুন ৯৯ ডেঙ্গুরোগী হাসপাতালে
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট আটজনের মৃত্যু হলো।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৭৪ জন নতুন ডেঙ্গুরোগী এবং ঢাকার বাইরে সারাদেশে ২৫ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

বর্তমানে সারাদেশে সর্বমোট ৩০১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২২৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৪ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!