ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৬৪ জন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০:২৭, ২৮ জুলাই ২০২২
একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৬৪ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার বাইরের। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুনদের নিয়ে চলতি বছর দেশে মোট ২ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। রোগীদের মধ্যে ৩১১ জন এখনও চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭০ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

এখন পর্যন্ত মোট ২ হাজার ১১১ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।  
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!