স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ৪৭ সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৩।
.png)
সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২৫৫ জন ঢাকার মধ্যে এবং ৭৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৪৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১৬ জন ডেঙ্গুরোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে দুই হাজার ২৩২২ জন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে এক হাজার ৯৮৫ জন ঢাকার বাসিন্দা, বাকি ৩৩৭ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার।