ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আংশিক সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কখন কোথায় দেখা যাবে?

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩১, ২৫ অক্টোবর ২০২২
আংশিক সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কখন কোথায় দেখা যাবে?
ফাইল ফটো

মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও এটি দেখা যাবে। দুপুরে শুরু হবে গ্রহণ, চলবে সন্ধ্যা অবধি। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে।

আবহাওয়া অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে এটি শেষ হবে।

ঢাকায় ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে। চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে বিকেল ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

Advertisement

খুলনায় সূর্যগ্রহণ শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!