ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে: আইজিপি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ৫ নভেম্বর ২০২২
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে: আইজিপি
ছয় তলা ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি: ডেইলি বাংলাদেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও জনবল বৃদ্ধি পেয়েছে। সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি কেইস দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে।

শনিবার সকালে সিলেট নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের উদ্বোধন শেষে আইজিপি এসব কথা বলেন।

Advertisement

আইজিপি বলেন, নির্বাচন যখন আয়োজন করা হয়, তখন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদের দেওয়া হয়, তবে তা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

তিনি বলেন, সন্ত্রাসী-অপরাধীর বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছি। যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!