[ জাতীয় ]
যে কারণে সাময়িক বন্ধ ৯৯৯ সেবা
ফাইল ফটো
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।
.png)
এদিন ভোর ৬টা থেকে আগুন জ্বলছে বঙ্গবাজার। বেলা সাড়ে ১২টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বাতাস ও পানি সংকটে বিঘ্নিত হচ্ছে আগুন নেভানোর কাজ। ফায়ার সার্ভিস বআগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!