ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিবন্ধন প্রত্যাশী ১২ দলের মাঠপর্যায়ের খোঁজ নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ১১ এপ্রিল ২০২৩
নিবন্ধন প্রত্যাশী ১২ দলের মাঠপর্যায়ের খোঁজ নেবে ইসি
ফাইল ফটো

প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন নিবন্ধন চাওয়া দলগুলোর মধ্যে ১২ দলের কাগজপত্র ঠিক পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের মাঠ পর্যায়ের যাচাই-বাছাইয়ের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী জুনের মধ্যেই উত্তীর্ণ দলগুলোর নিবন্ধন চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, কমিশনের অনানুষ্ঠানিক সভায় রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে আলোচনা হয়েছে। নতুন করে নিবন্ধন পেতে ৯৩টি দল আবেদন করেছিল। এই আবেদনগুলো যাচাই-বাছাই করার জন্য যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করেছে। এতে যারা যে তথ্য দিয়েছিল, এই ৯৩টি আবেদনের মধ্যে ১৪টি আবেদন নির্দিষ্ট ফরমেটে ছিল না এবং দুটি আবেদন প্রত্যাহার করে নিয়েছিল।

Advertisement

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে মোট ১৬টি আবেদন বাতিল হয়ে যায়। অবশিষ্ট ৭৭টির মধ্যে আমরা তাদের কাগজপত্র ১৫দিনের মধ্যে জমা দিতে বলেছিলাম। ১৯টি দল ১৫ দিনের মধ্যে জমা দিতে পারেনি। এছাড়া দুটি চিঠির ঠিকানা ঠিক না থাকায় ফেরত এসেছে। ১০টি দল সময় আবেদন করেছিল। সেটা না মঞ্জুর করা হয়েছিল। এভাবে ৩১টি আবেদন পরবর্তীতে বাতিল হয়। সবশেষে থাকে ৪৬টি আবেদন। এগুলো আবেদন যাচাই বাছাই করে দেখা গেছে, নীতিমালা আইন এবং চাওয়া তথ্যের সঙ্গে তারা যা দিয়েছে তা পূরণ না করায় ৩৪টি আবেদন বাতিল করা হয়েছে। ১২টি দল থাকে। তারা যে তথ্য দিয়েছে তা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এরপর কমিশন তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেবে।

প্রাথমিক বাছাইয়ের ১২ দল হলো-

এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!