ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৯৯৯-এ কল, যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ৩ ডিসেম্বর ২০২৩
৯৯৯-এ কল, যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার
ফাইল ফটো

চাকরির লোভ দেখিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছিল এক তরুণীকে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের মাধ্যমে উদ্ধার হয়েছেন তিনি।

শনিবার ময়মনসিংহের গাঙ্গিনারপাড় যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, তিন মাস আগে ঐ তরুণীকে গার্মেন্টসে চাকরির কথা বলে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগর নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি। এরপর তাকে ময়মনসিংহ গাঙ্গিনারপাড় যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়। গত তিন মাস ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে দেহব্যবসা করতে বাধ্য করা হয়েছে। এমন তথ্য জানিয়ে শনিবার রাত ৯টার ‘৯৯৯’ নম্বরে ফোন করেন ঐ তরুণী। পরে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়।

Advertisement

পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ বিষয়টি দ্রুত ময়মনসিংহ কোতোয়ালী থানায় জানান। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই রেজাউল করিম সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে কলার তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!