বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে- গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
.png)
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিটি সভায় অংশ নেয়ার কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নন, তারা জন্য ১০ হাজার টাকা এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন।
কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশনসহ আগের সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যান ও সদস্যরাও একই পদমর্যাদা ও সুবিধা পেয়েছেন।