ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

দুর্গা পূজায় টানা ৪ দিনের ছুটি পাবে গার্মেন্টস শ্রমিকরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:০৩, ১৩ অক্টোবর ২০২৬
দুর্গা পূজায় টানা ৪ দিনের ছুটি পাবে গার্মেন্টস শ্রমিকরা
সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)। সাপ্তাহিক ছুটিসহ সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয় টানা চার দিন বন্ধ থাকবে।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্ধ থাকবে উভয় কার্যালয়।

ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে ছুটির মধ্যেও জরুরি সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি) এবং অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করতে বিজিএমইএর সংশ্লিষ্ট শাখাগুলো অনলাইনে কার্যক্রম পরিচালনা করবে।

এ লক্ষ্যে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে নিজ নিজ বিভাগের জরুরি কার্যক্রম সচল রাখবেন।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য জারি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!