ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারাল ১৬ বছরের কিশোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২২
বিশ্বের এক নম্বর দাবাড়ুকে হারাল ১৬ বছরের কিশোর
ফাইল ছবি

চমক দেখিয়ে বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ। এয়ারথিংস মাস্টার্স নামের একটি অনলাইন দাবার প্রতিযোগিতায় এ অসামান্য কীর্তি গড়েছেন চেন্নাইয়ের এ কিশোর।

কালো রংয়ের ঘুঁটি নিয়ে খেলছিলেন প্রজ্ঞানন্দ। ৩৯তম চালেই তিনি হারিয়ে দেন কার্লসেনকে। এর আগে টানা তিনটি ম্যাচে জিতেছিলেন কার্লসেন। তবে ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টারের কাছে থমকে গেলো তার দৌড়। আট রাউন্ডের শেষে আট পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ১২ নম্বর স্থানে রয়েছেন তিনি।

আরো পড়ুন>>> নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত

Advertisement

প্রতিযোগিতায় এমনিতেই মোটামুটি খেলছেন প্রজ্ঞানন্দ। তার আগে লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে জিতেছিলেন তিনি। দুটি ড্র ও চারটি ম্যাচ হেরেছেন তিনি। অনীশ গিরি ও কুয়াং লিয়েম লের বিরুদ্ধে ড্র করেছেন। তবে হেরেছেন এরিক হানসেন, ডিং লিরেন, জান-ক্রিস্টোফ ডুডা ও শাখরিয়ার মামেদিয়ারভের কাছে।

কিছুদিন আগে অল্পের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে কার্লসেনের কাছে হারা ইয়ান নেপোমনিয়াচি শীর্ষ স্থানে রয়েছেন। তার পয়েন্ট ১৯।

মাত্র ১২ বছর বয়সে গ্র্যান্ড মাস্টার হয়ে বিশ্বকে চমকে দিয়েছিল প্রজ্ঞানন্দ। চার বছর বাদে ফের চমক দিল সে। তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারিয়ে বিশাল কৃতিত্ব দেখাল চেন্নাইয়ের এ কিশোর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!