ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী বিশ্বকাপে আম্পয়ার বাংলাদেশের শরফুদ্দৌলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২২
নারী বিশ্বকাপে আম্পয়ার বাংলাদেশের শরফুদ্দৌলা
শরফুদ্দৌলা ইবনে শহিদ

আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডের শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। প্রতিযোগিতার লিগ পর্বের  ১৫ জন ম্যাচ কর্মকর্তার নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অফিসিয়ালদের মধ্যে একমাত্র বাংলাদেশি শরফুদ্দৌলা ইবনে শহিদ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচেই অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা।

১৫ জনের মধ্যে ৮ জনই নারী ম্যাচ কর্মকর্তা। আর ১২ জন আম্পায়ার। তিন জন ম্যাচ রেফারি। এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা।

Advertisement

ম্যাচ রেফারি: গ্যারি ব্যাক্সটার, জি. এস. লক্ষ্ণী, শ্যানন্ড্রে ফ্রিটজ।

আম্পায়ার: লরেন আগেনব্যাগ, কিম কটন, আহমেদ শাহ পাকতিন, রুচিরা পাল্লিয়াগুরুগে, ক্লেয়ার পোলোসাক, সুজান্নে রেডফার্ন, ল্যাংটন রুজেরে, শরফুদ্দৌলা ইবনে শহিদ, এলোইসে শেরিডান, আলেক্সান্ডার হোয়ার্ফ, জ্যাকলিন উইলিয়ামস, পল উইলসন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!