ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসিকে হিগুয়েনের অন্যরকম দাওয়াত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২
মেসিকে হিগুয়েনের অন্যরকম দাওয়াত
গঞ্জালো হিগুয়েনের সঙ্গে লিওনেল মেসি

গঞ্জালো হিগুয়েন নামটা নিশ্চয় মনে আছে? অবশ্য এ নামটা শুনলে আর্জেন্টিনা সমর্থকদের মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। অনেক ভক্ত-সমর্থকের মতে তার অবিশ্বাস্য কিছু ভুলের কারণেই যে বিশ্বকাপ জিততে পারেননি লিওনেল মেসি।

তবে আর্জেন্টাইন দুই তারকা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। স্বাভাবিকভাবেই দুজনের মাঝে আছে বেশ ভালো সখ্যতা। তারই রেশ ধরে নিজের সাবেক সতীর্থকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার একরকম দাওয়াতই দিয়েছেন হিগুয়েন। বলেছেন, সেখানে গেলে নাকি সুখী হবেন মেসি।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে এখন পিএসজিতে আছেন মেসি। নতুন ঠিকানায় তিনি যে খুব একটা সুখে নেই, সেটাও স্পষ্ট। লিগ ওয়ানে কেবল দুই গোল পেয়েছেন লিও। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না পারফরম্যান্সে। 

Advertisement

আর তাই বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলা হিগুয়েন বলেছেন, ‘আমি আশা করি সে আসবে। লিগ ও দেশের জন্য এটা হবে লাভজনক। যদি সে চায় তাহলে এখানে মজায় ও খুশিতে থাকতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ লিগ, ধীরে ধীরে বড় হচ্ছে। বড় বড় তারকারা আসছেন, ভবিষ্যতে আরও অনেক উন্নতি করবে এই লিগ।’

এরপর স্বদেশী তারকা অ্যাগুয়েরো সম্পর্কে হিগুয়েন বলেন, ‘এটা পরিষ্কার কোনো ফুটবলারই এভাবে অবসরে যেতে চায় না কিন্তু আগুয়েরোর অসাধারণ একটা ক্যারিয়ারও আছে। সে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা বিদেশি স্ট্রাইকার।’

তিনি আরো বলেন, ‘সে যদি পেছন ফিরে দেখে তাহলে দেখবে আর কিছুই অর্জন করার নেই। হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো কিন্তু এটা কোনো ফুটবলারের মান বদলে দেয় না, তাকে কীভাবে মনে রাখা হবে সেটাও।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!