[ খেলা ]
হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
সিরিজের শেষ ম্যাচ জিতলেই সফরকারীদের হোয়াইটওয়াশের স্বাদ দেবে স্বাগতিক বাংলাদেশ। আর এ লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।
জানা গেছে, টস জিতে এরই মধ্যে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আরো পড়ুন>>> টিভিতে আজকের (সোমবার) খেলা
.png)
টসের সময় তামিম জানান, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে।
সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাংলাদেশ ক্রিকেট দল
লিংক সফলভাবে কপি হয়েছে!