এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান।
বৃহস্পতিবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছয় পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।
.png)
নাঈম ওয়ানডে সিরিজের সময় চলা টি-২০ দলের অনুশীলনেও ছন্দে ছিলেন না মোটেও। আত্মবিশ্বাসে ঘাটতি ছিল তার। সেই থেকেই হয়তো, ৩২ ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন নাঈম আজ শুরুতে স্ট্রাইক দিয়েছিলেন অভিষিক্ত মুনিম শাহরিয়ারকে।
এরপর স্ট্রাইক পেলেন, তবে টিকতে পারলেন না বেশিক্ষণ। দ্বিতীয় ওভার করতে আসা ফজলহক ফারুকি প্রথম বলটা করেন ইনসুইংগিং ইয়র্কার। লাইন ধরতে পারেননি নাঈম। বল গিয়ে সোজা আঘাত হানে প্যাডে।
ফারুকি এরপর জোরালো এক আবেদনই করেছিলেন। তবে আম্পায়ার সাড়া দেননি তাতে। সোজা রিভিউ করে বসেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
রিভিউতে দেখা যায় ব্যাটের সংযোগ হয়নি, বলও মিডল স্টাম্পের নিচের অংশে আঘাত হানতো। তাতে প্রথম সফলতা পায় আফগানরা। নাঈম ফেরেন ৫ বলে ২ রান করে। ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুনিম শাহরিয়ারে ও টি-২০ তে অভিষেক হয়েছে ইয়াসির আলি রাব্বির। টি-২০ ফরম্যাটে বাংলাদেশের ৭৪ ও ৭৫তম খেলোয়াড় হিসেবে অভিষেক হলো মুনিম এবং ইয়াসিরের।
আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় বলেই দারুণ লফটেড শটে বাউন্ডারি। দারুণ আভাস দিয়ে শুরু করলেন মুনিম শাহরিয়ার। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না অভিষেক রাঙাতে। পারলেন না খুব ঝড়ো ব্যাটিং করতেও।
শুরুর ওই বাউন্ডারির পর মুজিব উর রহমানকে টানা দুটি বাউন্ডারি মারেন মুনিম। কিন্তু পারেননি রশিদ খানের সামনে। ফ্লাইটেড ডেলিভারি একটু আগেভাগেই সু্ইপ করার চেষ্টা
করেন ডানহাতি ব্যাটসম্যান। বল শেষ মুহূর্তে নেমে যায় আচমকা। শাফল করে সুইপ করার চেষ্টায় ব্যাটে-বলে করতে পারেননি মুনিম। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
মুনিম রিভিউ নেন। কিন্তু বল লাগত মিডল স্টাম্পে। হারাতে হয় রিভিউ। মুনিমের অভিষেক ইনিংস শেষ ১৮ বলে ১৭ রানে।