বৃষ্টি বাঁধায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ
বৃষ্টি বাঁধায় পড়ল নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে। এতেই নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর ২৩ ওভার কমিয়ে শুরু হচ্ছে খেলা। ইনিংসপ্রতি ২৭ ওভার করে হবে খেলা।
সোমবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে টস হেরেছে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ দল।
শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তার আগেরদিন আসরের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হেরেছে নিউজিল্যান্ড।
.png)
এই প্রথম ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী দল। বৃষ্টিতে ওভার কমানো ম্যাচটিতে দুইজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করতে পারবেন, তিনজন বোলার পাবেন ৫ ওভার করে।
বাংলাদেশ একাদশ: শামিমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক, অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, সালমা খাতুন, রিতু মনি, জাহানারা আলম, নাহিদা আক্তার ও ফারিহা তৃষ্ণা।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, সোফি ডিভাইন (অধিনায়ক), এমেরিয়া কার, এমি সাদারওয়েট, লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন, ফ্রান্সেস ম্যাকে, ক্যাটি মার্টিন (উইকেটরক্ষক), হেইলি ইয়ানসেন, জেস কার ও হান্না রো।