ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তিন ফরম্যাটেই সাকিবকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ১০ মার্চ ২০২২
তিন ফরম্যাটেই সাকিবকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো বিসিবি
ফাইল ছবি

নানা আলোচনা শেষে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা। বৃহস্পতিবার (১০ মার্চ) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার।

বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার। অর্থাৎ, এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমেছে। এই চুক্তি চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকর হবে।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম তিন ফরম্যাটেরই চুক্তিতে আছেন। এছাড়া লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আছেন তিন ফরম্যাটের চুক্তিতে। গতবারও তারা তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন।

Advertisement

এবার টেস্টের চুক্তিতে ১৪ জন, ওয়ানডের চুক্তিতে ১০ জন ও টি-২০ ফরম্যাটের চুক্তিতে ১২ জন ক্রিকেটার রয়েছেন।

গতবার ছিলেন কিন্তু এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এমন ক্রিকেটার ৫ জন। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।

উপরোক্ত ক্রিকেটারদের মাঝে সাইফউদ্দিন ওয়ানডে ও টি-২০, সাইফ টেস্ট, সৌম্য টি-২০, রাহী টেস্ট এবং শামীম টি-২০র চুক্তিতে ছিলেন। একাধিক ফরম্যাটের চুক্তিতে থেকে এবার বাদ পড়া একমাত্র ক্রিকেটার সাইফউদ্দিন।

এবার প্রথমবারের মত জায়গা পেয়েছেন ২ ক্রিকেটার। তারা হলেন- মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী চৌধুরী।

একনজরে কেন্দ্রীয় চুক্তির তালিকা 

টেস্ট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-২০: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুসুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!