তবে ওয়ার্নের মৃত্যুতে মোটেও অবাক হননি তারই এক সময়ের সতীর্থ অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ইয়ান হিলি।
তার মতে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখতেন না, যত্ন নিতেন না ওয়ার্ন। নিজের প্রতি খুবই উদাসীন ছিলেন ওয়ার্ন।
.png)
অস্ট্রেলিয়ার দ্য টুডে শোতে ৫৭ বছর বয়সী হিলি বলেন, ওয়ার্নের এত তাড়াতাড়ি মৃত্যু আমাকে একেবারেই বিস্মিত করেনি। ওয়ার্ন নিজের শরীরের প্রতি একেবারেই যত্ন নেয়নি। সে ইয়ো করতে করতে উপরে উঠতো, আবার নামতো। সে ঠিক করে সানস্ক্রিম মাখতো না। আমার মনে হয়েছিলো, সময়ের সঙ্গে-সঙ্গে তার ত্বকের সমস্যা হতে পারতো। তবে ৫২ বছর বয়সে তার মৃত্যু কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
হিলির এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠে। ক্রিকেটপ্রেমিরা হিলির উপর ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই মনে করেন, এমন মন্তব্য করার সময় আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত হিলির।
থাইল্যান্ড থেকে আট ঘন্টার যাত্রা শেষে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছে ওয়ার্নের মরদেহ।
আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ওয়ার্নের শেষকৃত্য।
অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে খেলেছেন ওয়ার্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয়স্থানে আছেন ওয়ার্ন। টেস্টে ৭০৮ উইকেট ও ওয়ানডেতে ২৯৩ উইকেট শিকার করেছেন ওয়ার্নি।