ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুস্তাফিজদের টিম বাসে হামলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ১৬ মার্চ ২০২২
মুস্তাফিজদের টিম বাসে হামলা
আপিএল দল দিল্লি ক্যাপিটালসের টিম বাসে হামলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসে খেলছেন বাংলাদেশের কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান।  মুম্বাইয়ে এ টিম বাসে হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে আইপিএলের। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি। এজন্য এখন মুম্বাইয়ে অবস্থা করছে দিল্লি দল। 

সেখানে মঙ্গলবার রাতে একটি রাস্তার ধারে রাখা ছিল দিল্লির টিম বাসটি। অজ্ঞাত পরিচয় ৫-৬ জন হামলা চালায় টিম বাসে। ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সকলেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহণ শাখার সদস্য বলে জানা গিয়েছে। দলের বাস আক্রান্ত হলেও কেউ অবশ্য আহত হননি। 

Advertisement

ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের কোলাবা থানায়। ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় জন ব্যক্তির বিরুদ্ধে আইপিসি-র ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।  

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। মূলত এ কারণেই ক্ষোভ হামলাকারীদের। তাদের প্রশ্ন, মুম্বাইয়ে প্রতিযোগিতা হচ্ছে অথচ স্থানীয় কোনও পরিবহণ সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি? উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বাই বা মহারাষ্ট্রে নেই?

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রশান্ত গাঁধী আর সন্তোষ যাদব নামে দুই জন এবং আরো এক জন এমএনএস কর্মীকে আটক করা হয়েছে। বাসে হামলা চালানোর ঘটনায় আর কারা যুক্ত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!