ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ-২২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ১৮ মার্চ ২০২২
ক্যাচ দিয়ে ফিরলেন মুশফিক
মুশফিকুর রহিম -ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করছে বাংলাদেশ।দলীয় শতকের কাছাকাছি গিয়ে তামিমকে ও শতকের পরপরই লিটনকে হারায় বাংলাদেশ। দুই ওপেনারের পর ফিরলেন মুশফিকুর রহিমও।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১.০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান।

শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।  

Advertisement

টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের সাবধানি ব্যাটিংয়ে ৪৬ পার হওয়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়ে বাংলাদেশ।  এর আগে ৯ ওয়ানডেতে ওপেনিংয়ে সর্বোচ্চ ছিল ৪৬ রান। ১৬তম ওভারের প্রথম বলে কিপারের মাথার উপর দিয়ে উড়িয়ে চার মেরে ৪৬ থেকে টপকে ৫০ রানে নিয়ে যান তামিম। 

অফ স্টাম্পের বাইরে থেকে সুইং করে ভেতরে ঢোকা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন তামিম। ব‍্যাটে খেলতে পারেননি। আম্পায়ার এলবিডব্লিউ দিলে নেন রিভিউ। তবে কোনো কাজ হয়নি, বল লাগতো মিডল স্টাম্পে। ভাঙে ১৩০ বল স্থায়ী ৯৫ রানের জুটি। 

দক্ষিণ আফ্রিাকায় ওয়ানডে এটাই বাংলাদেশের সেরা জুটি। আগের সেরা ছিল ২০১৭ সালে তৃতীয় উইকেটে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের ৯৩।

ছন্দে থাকা লিটন দাস বড় করতে পারলেন না ভালো শুরুটা। তামিম ইকবালের মতো আরেকটি নিচু হওয়া বলে বোল্ড হয়ে গেলেন ডানহাতি এই ওপেনার।

আগের বলে দুই রান নিয়ে ফিফটিতে যান লিটন। পরের বল সরে গিয়ে কাট করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল নিচু হয়ে যাওয়ায় ব‍্যাটে খেলতে পারেননি। হয়ে যান বোল্ড। ৬৭ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৫০ রান করেন লিটন।

এরপর ক্যাচে দিয়ে ফিরলেন মুশফিকুর রহিমও। প্রিয় শট ঠিক মতো খেলতে পারলেন না এ ব্যাটার। স্লগ সুইপ খেলতে গিয়ে করে ফেললেন গড়বড়। ব‍্যাটের উপরের কানায় লেগে উঠে গেল সহজ ক‍্যাচ।

বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের বলে শর্ট ফাইন লেগে ধরা পড়েন মুশফিক। এক চারে ১২ বলে তিনি করেন ৯। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!