ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া: আন্তর্জাতিক ক্রীড়া আদালত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪, ১৯ মার্চ ২০২২
কাতার বিশ্বকাপ খেলতে পারবে না রাশিয়া: আন্তর্জাতিক ক্রীড়া আদালত
রাশিয়া ফুটবল দল - ফাইল ফটো

ইউক্রেইনের ওপর রাশিয়ার হামলা শুরুর পর দেশটির ফুটবলে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা।  সে সিদ্ধান্তেই বহাল থাকল আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। এক রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা।

ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়ার পুরুষ দল। নিষেধাজ্ঞার বাতিল চেয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছিল রাশিয়া ফেডারেশন। কিন্তু তাদের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

Advertisement

সিএএস-এর এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল।

গত মঙ্গলবার সিএএস এক রায়ে রাশিয়ান ফুটবলের ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞাও বহাল রাখার সিদ্ধান্ত জানায়।

বাছাইয়ের প্লে-অফের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।

ফিফার নিষেধাজ্ঞার আগে তিনটি দলই রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী।

এরপর থেকে একে একে রাশিয়ার ক্রীড়া ক্ষেত্রে নেমে আসতে থাকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ থেকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল প্যারিসে সরিয়ে নিয়েছে উয়েফা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!