হকির ফাইনালে বাংলাদেশ, পেল এশিয়া কাপের টিকিট
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। পাশাপাশি এশিয়া কাপ হকির টিকিটও নিশ্চিত হয়েছে জিমিদের।
আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। প্রথম সেমিতে ওমান ২-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে।
শনিবার সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ৮-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছিল জিমিরা।
আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ চার গোল, খোরশেদুর রহমান দু’টি, রাসেল মাহমুদ জিমি ও সবুজ একটি করে গোল করেন।
এটি আশরাফুলের টুর্নামেন্টে দ্বিতীয় হ্যাটট্রিক। আর বাংলাদেশের টুর্নামেন্টে চতুর্থ হ্যাটট্রিক। এর আগে সোহানুর রহমান সবুজ ও খোরশেদুর রহমান একটি করে হ্যাটট্রিক করেছিলেন।
ম্যাচের সাত মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোলের সূচনা করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নাল থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। প্রথম কোয়ার্টার ২-০ তে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারিনি।
বিরতির পর আবার বাংলাদেশের গোলযাত্রা শুরু হয়। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আগের ম্যাচের হ্যাটট্রিক গোলদাতা খোরশেদ গোল করেন। ছয় মিনিট পর দলের হয়ে চতুর্থ ও নিজের হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। এক মিনিট পরেই আশরাফুল আরেকটি পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৫-০ করেন।
খোরশেদের পেনাল্টি কর্নার থেকে তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিট স্কোরলাইন ৬-০ হয়। শেষ কোয়ার্টারে জিমি ও সবুজের গোলে ৮-০ লিড হয়। ৫৫ মিনিটে আফগানিস্তান এক গোল পরিশোধ করে।