ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন উচ্চতায় বাবর আজম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ১ এপ্রিল ২০২২
নতুন উচ্চতায় বাবর আজম
বাবর আজম

ওয়ানডে ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড করে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে পাক অধিনায়ক বাবর আজম।  অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছে পাকিস্তান। এ ম্যাচে অসাধারণ সেঞ্চুরিতে নিজের নামের পাশে আরো এক রেকর্ড যুক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৮ রান তাড়া করে জিতেছে পাকিস্তান। ওয়ানডে ইতিহাসে যা তাদের সর্বোচ্চ রান তাড়ায়। ৮৩ বলে ১১৪ রানের ইনিংস খেলে বাবর নেতৃত্ব দেন সামনে থেকেই।

এটি তার ১৫তম ওয়ানডে সেঞ্চুরি। অবিশ্বাস্যভাবে স্রেফ ৮৩ ইনিংসেই করে ফেললেন এতগুলি সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে এত কম ইনিংসে ১৫ সেঞ্চুরি করতে পারেননি আর কেউ।

Advertisement

বাবর টপকে যান হাশিম আমলার রেকর্ড। সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের লেগেছিল ৮৬ ইনিংস।

বিরাট কোহলিকে পেছনে ফেলেন বাবর অনেকটা ব্যবধানেই। ১৫ সেঞ্চুরিতে কোহলির লেগেছিল ১০৬ ইনিংস। ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ানের লেগেছিল ১০৮ ইনিংস।

পাকিস্তানের অধিনায়ক হিসেবেও সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন বাবরের। ৪টি সেঞ্চুরি হয়ে গেল তার নেতৃত্বের ১১ ইনিংসেই। পেছনে পড়ে গেল আজহার আলির ৩ সেঞ্চুরির রেকর্ড। অধিনায়ক হিসেবে দুটি করে সেঞ্চুরি আছে ইনজামাম-উল হক ও শহিদ আফ্রিদির।

নেতৃত্বে বাবরের এই ৪ সেঞ্চুরির ৩টিই এলো রান তাড়ায়। পাকিস্তানের আর কোনো অধিনায়ক রান তাড়ায় একাধিক শতরান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে বাবর এখন আছেন যৌথভাবে দুই নম্বরে। ১৫বার তিন অঙ্ক ছুঁয়ে তিনি স্পর্শ করেছেন মোহাম্মদ ইউসুফকে। ২০ সেঞ্চুরির রেকর্ড সাঈদ আনোয়ারের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!