ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক ম্যাচে রানা-বুমরাহ দুজনের জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩১, ৭ এপ্রিল ২০২২
এক ম্যাচে রানা-বুমরাহ দুজনের জরিমানা
ফাইল ছবি

এ যেন গোদের উপর বিষফোঁড়া। কলকাতার কাছে হারের পরে এবার শাস্তি পেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে অবশ্য শাস্তি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার নিতিশ রানাকেও। দুই ক্রিকেটারই আইপিএলের নিয়ম ভেঙে এই শাস্তি পেয়েছেন।

শাস্তি হিসেবে আর্থিক জরিমানার পাশাপাশি দুজনকেই সতর্ক করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা-মুম্বাই ম্যাচ চলাকালীন সময় প্রতিযোগিতার নিয়ম ভেঙেছেন বুমরাহ।

আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল ১ ধারার অপরাধ করেছেন বুমরাহ। অপরাধ স্বীকারও করে নিয়েছেন তিনি। এরপর তার ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেয়া হয়েছে। মৌখিকভাবে সতর্কও করা হয়েছে বুমরাহকে।

Advertisement

ঠিক একইভাবে কেকেআর-এর ব্যাটার রানাও আইপিএল কোড অব কন্ডাক্টের লেভেল ১ ধারার অপরাধ করেছেন। তাই ম্যাচের পরে তাকেও সতর্ক করেছেন টুর্নামেন্ট কমিটি। রানারও ম্যাচ ফি-র ১০ শতাংশ কেটে নেয়া হয়েছে। নিজের দোষ স্বীকার করেছেন এই বাঁ হাতি ব্যাটার।

বুমরাহ ও রানা ঠিক কী নিয়ম ভেঙেছেন তা আইপিএলের তরফে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, মাঠের মধ্যে বা ডাগ আউটে থাকাকালীন কোনো বিতর্কে জড়ান তারা। সেই ঘটনা চোখ এড়ায়নি কর্মকর্তাদের। তার ফলেই শাস্তি পেতে হয় দুই ক্রিকেটারকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!