ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মার্চ সেরা হয়ে বাবর আজমের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২৮, ১১ এপ্রিল ২০২২
মার্চ সেরা হয়ে বাবর আজমের রেকর্ড
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির মার্চের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিতীয়বার এই পুরস্কার জিতলেন এই পাকিস্তানি ব্যাটার। অন্যদিকে নারীদের ক্রিকেটে এই পুরস্কার জিতেছে অজি তারকা র‌্যাচেল হ্যানস।

মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনের নাম প্রকাশ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে বাবর আজমের সঙ্গে জায়গা করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এবং অস্ট্রেলিয়ান দলনেতা প্যাট কামিন্স। সবাইকে পেছনে ফেলে এবারের পুরস্কার নিজের করে নিলেন বাবর।

গত মাসে দুটি ওয়ানডে খেলে বাবর যথাক্রমে ৫৭ ও ১১৪ রান করেন বাবর। তার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪৯ রান তাড়া করতে নেমে রেকর্ড গড়া জয় পায় পাকিস্তান। গত বছর এপ্রিলে মাসসেরা হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার পুরস্কৃত হলেন বাবর। এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।

Advertisement

অন্যদিকে নারী বিশ্বকাপে খেলা আট ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করে মার্চের সেরা নারী ক্রিকেটার হয়েছেন রাসেল হেইন্স। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি খেলেন ১৩০ রানের ইনিংস। এছাড়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও করেন ৮৫ রান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!