ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ার সাবেক তারকা ফুটবলার ফ্রেডি নিহত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ১৪ এপ্রিল ২০২২
সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ার সাবেক তারকা ফুটবলার ফ্রেডি নিহত
ফ্রেডি রিনকন

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কলম্বিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার ফ্রেডি রিনকন। বুধবার গভীর রাতে কলম্বিয়ার কালি শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে সাবেক এ ফুটবলারের বয়স হয়েছিল ৫৫ বছর।

এর আগে সোমবার সকালে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ফ্রেডি। তাদের গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। গাড়িতে চার জন ছিলেন। তাদের মধ্যে সব থেকে বেশি আহত হন ফ্রেডি।

সঙ্গে সঙ্গে ফ্রেডিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে ছিলেন তিনি। বুধবার তিন ঘণ্টা ধরে ফ্রেডির মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। এর পরেও তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া ফুটবল মহলে।

Advertisement

নব্বইয়ের দশকে কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন ফ্রেডি। দেশের হয়ে ৮৪টি ম্যাচে করেছেন ১৭টি গোল। ১৯৯০ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানির বিরুদ্ধে গোল করে ম্যাচ ড্র করেন তিনি। ফলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার হাত থেকে বাঁচে কলম্বিয়া।

দক্ষিনাঞ্চলীয় বন্দর নগরী বুয়েনাভেন্তুরায় জন্মগ্রহনকারী ফ্রেডি খেলোয়াড়ি জীবনে পরিচিত ছিলেন ‘কলোসাস’ নামে। ক্যারিয়ারের বিশাল একটি সময় তিনি পার করেছেন ব্রাজিলে। খেলেছেন রিয়াল মাদ্রিদ, পালমেইরাস ও করিন্থিয়ান্সে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!