ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেঞ্চুরি করে দলকে জিতিয়েও জরিমানা দিলেন রাহুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ১৭ এপ্রিল ২০২২
সেঞ্চুরি করে দলকে জিতিয়েও জরিমানা দিলেন রাহুল
ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার বড় ব্যবধানে জিতেছে লখনৌ সুপার জায়ান্টস। অধিনায়ক হিসেবে দলকে জেতানোর পাশাপাশি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন লোকেশ রাহুল। এরপরও শাস্তি পেতে হয়েছে তাকে। জরিমানা হিসেবে দিতে হয়েছে ১২ লক্ষ টাকা।

শনিবার মুম্বাইকে ১৮ রানে হারিয়ে দেয় লখনৌ। এই জয়ে লিগ টেবিলে দু’নম্বরে উঠে এসেছে দলটি। কিন্তু এ ম্যাচে মন্থর ওভার রেটের কবলে পড়েছে তারা। আর এ কারণেই জরিমানা দিতে হয়েছে রাহুলকে।

গতকালের ম্যাচ ছিল আইপিএলে রাহুলের শততম ম্যাচ। সেই ম্যাচ তিনি স্মরণীয় করে রাখলেন শতক দিয়ে। কিন্তু ম্যাচ শেষে মন্থর ওভার রেটের দায়ে জরিমানাও দিতে হল তাকে।

Advertisement

আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৬ এপ্রিলের ম্যাচে মন্থর ওভাররেটে বল করার জন্য লখনৌকে জরিমানা করা হল। এটাই প্রথমবার হওয়ার কারণে তাদের অধিনায়ক লোকেশ রাহুলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এ নিয়ে টানা ছয়টি ম্যাচে হারতে হল মুম্বাইকে। বিপরীতে লখনৌ ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!