খেলোয়াড় এবং দলের অন্যান্য সদস্যরা আইসোলেশনের মধ্য রয়েছেন।
সোমবার ও মঙ্গলবার খেলোয়াড়দের ফের কোভিড পরীক্ষা করা হবে। এর আগে দিল্লি ক্যাপিটালসের দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তা সত্ত্বেও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামে দিল্লি।
.png)
এদিকে আগামী বুধবার পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। এই পরিস্থিতিতে দিল্লি দলে করোনা হানা দেওয়ায় ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবে বিসিসিআই।
সূত্র: ক্রিকবাজ