এ বছর টেস্টে মাত্র একটি হাফ-সেঞ্চুরি করেছেন মুশফিক। যা তার নামের সঙ্গে মানানসই নয়। বিশেষভাবে মুশফিকের জন্য দক্ষিণ আফ্রিকার সফর ছিলো অত্যন্ত হতাশাজনক। করেছেন মাত্র ১টি হাফ-সেঞ্চুরি। আর বেশির ভাগ ম্যাচেই ১০ এর নীচে আউট হয়েছেন।
ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) কিছু ম্যাচ খেলেছেন মুশফিক। সেখানে বড় কোন অবদান রাখতে পারেননি তিনি।
.png)
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মুশফিককে অনুশীলন করতে দেখা গেছে। বিকেএসপিতে যখন ছাত্র ছিলেন মুশফিক, তখন সেখানকার কোচ ছিলেন ফাহিম। মুশফিকের ক্রিকেটীয় প্রতিভাটা এই অভিজ্ঞ কোচ দ্বারাই ফুটে উঠেছিলো।
তাই ধারণা করা হচ্ছে, নিজের ব্যাটিংয়ের ভুলগুলো শুধরে নিতে ফাহিমের শরনাপন্ন হন মুশফিক। নেটে মুশফিক যখন ব্যাটিং করছিলেন, তখন নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছিলেন ফাহিম। প্রত্যক ডেলিভারির পরই তার সঙ্গে কথা বলতে দেখা যায় এবং নেট সেশন শেষ হবার পরও দীর্ঘক্ষণ আলোচনা করেন দু’জনে।
আগামীকাল দলের সঙ্গে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মুশফিক। আগামী ১৫ মে প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে ক্যাম্প করবে বাংলাদেশ দল। ২৩ মে থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।