এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সাইমন্ডসের গাড়িতে তার দুটি পোষা কুকুর ছিল। দুর্ঘটনায় কুকুর দুটি বেঁচে যায়। জরুরী সেবাদানকারীরা কুকুর দুটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সাইমন্ডসের নিথর দেহের পাশ থেকে একটি কুকুরকে কোনোভাবেই সরাতে পারছিলেন না তারা।
সেই প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ার কুরিয়ার মেইলকে বলেন, একটি কুকুর খুবই সংবেদশীল ছিল, সেটা কোনভাবেই তাকে (সাইমন্ডস) ছেড়ে যেতে চাচ্ছিল না। আমরা সরানোর চেষ্টা করলেই কুকুরটি গোঁ গোঁ শব্দ করছিল।
.png)
সাইমন্ডসের গাড়ি দুর্ঘটনার বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কুইন্সল্যান্ড পুলিশ। তবে এখনো তার এই দুর্ঘটনা রহস্যের কোন কূল কিনারা করতে পারেনি।