ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফ্রেঞ্চ ওপেন জিতে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে এলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৯, ৮ জুন ২০২২
ফ্রেঞ্চ ওপেন জিতে র‍্যাংকিংয়ের চতুর্থ স্থানে উঠে এলেন নাদাল
রাফায়েল নাদাল

ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদাল সদ্য প্রকাশিত এটিপি বিশ্ব র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন।

নাদালের কাছে ফাইনালে পরাজিত কাসপার রুডেরও অবস্থানের উন্নতি হয়েছে। নরওয়ের এই তারকা দুই ধাপ উন্নতি হয়ে র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। 

রুডকে ফাইনালে ৬-৩, ৬-৩, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের ১৪তম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন নাদাল। এর মাধ্যমে স্ল্যাম জয়ের রেকর্ড ২২’এ নিয়ে গেছেন এই অভিজ্ঞ স্প্যানিয়ার্ড। 

Advertisement

রোলা গ্যাঁরোতে নাদালের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত সার্বিয়ান নোভাক জকোভিচ ডানিল মেদভেদেভের থেকে এগিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ।

এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‍্যাংকিং:

১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ৮৭৭০ রেটিং পয়েন্ট
২. ডানিল মেদভেদেভ (রাশিয়া)            ৮১৬০  
৩. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী)       ৭৭৯৫
৪. রাফায়েল নাদাল (স্পেন)                ৭৫২৫
৫. স্টিফানোস টিসিতসিপাস (গ্রীস)        ৬১০০
৬. কাসপার রুড (নরওয়ে)                  ৫০৫০
৭. কার্লোস আলকারাজ (স্পেন)           ৫০০৫
৮. আন্দ্রে রুবলেভ (রাশিয়া)                ৪২৬০
৯. ফেলিক্স অগার-আলিয়ামিসে (কানাডা) ৩৯৫৫
১০. মারিও বেরাত্তিনি (ইতালি)             ৩৮০৫

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!