রক্তচাপজনিত সমস্যার কারণে কাতারের দোহায় ট্রানজিট থেকে আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি সুজন। ফিরে এসেছেন দেশে। বর্তমানে নিজ বাসায় পুরোপুরি বিশ্রামে রয়েছেন।
গত ৮ জুন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে উইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন খালেদ মাহমুদ সুজন।
.png)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক বলেছেন, সুজন ভাই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কাতার থেকে দেশে ফিরে এসেছেন তিনি। ডাক্তারের পরামর্শে বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন।
সুজন ফিরে এলেও তার জায়গায় বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেটের প্রধান ওবেদ নিজামকে পাঠাচ্ছে বোর্ড।
আগামী বুধবার উইন্ডিজের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।