ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাকে বাদ দেওয়ায় ক্রিকেট দেখাই ছেড়েছেন অনেকে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ২৭ জুন ২০২২
তাকে বাদ দেওয়ায় ক্রিকেট দেখাই ছেড়েছেন অনেকে!
আহমেদ শেহজাদ

সাম্প্রতিক সময়ে সবধরনের ফরম্যাটেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে তাদের হারানো এখন বেশ কঠিন।

বাবর আজমের নেতৃত্বে গত মার্চে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। এই মাসের শুরুতে তারা আরেক ৫০ ওভারের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে।

এছাড়া টি-২০ ফরম্যাটে পাকিস্তান আছে র‌্যাঙ্কিংয়ের তিনে। সীমিত ওভারের এই ক্রিকেটের গত বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছিল তারা। উঠে গিয়েছিল সেমিফাইনালে। সেবার ফাইনাল ওঠার পথে বাবর-রিজওয়ানরা হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

Advertisement

গত কয়েক বছরে পাকিস্তান দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। সীমিত ওভারের ফরম্যাট থেকে নেতৃত্ব হারান সরফরাজ আহমেদ। এছাড়াও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন। তাদের একজন আহমেদ শেহজাদ।

২০১৭ সাল পর্যন্ত সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন শেহজাদ। আর জাতীয় দলের হয়ে শেষ টি-২০ খেলেন ২০১৯ সালে। সম্প্রতি তিনি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে ২০১৬ সালে তখনকার পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিসের পাঠানো প্রতিবেদন নিয়েও কথা বলেন। 

শেহজাদ জানান, ইউনিস তার ক্যারিয়ারকে ‘ক্ষতিগ্রস্ত’ করেছেন। সাক্ষাৎকারে তিনি জানান, তার সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যারা ক্রিকেট দেখাটাই বন্ধ করে দিয়েছে। কারণ দল থেকে শেহজাদের বাদ পড়া মেনে নিতে পারেননি তারা।

শেহজাদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও এক দুনিয়া আছে। যখন আমি বাস্তব জীবনের সমর্থকদের সঙ্গে দেখা করি। তারা আমাকে জানায় যে, আমাকে বাদ দেওয়ায় তারা ক্রিকেট দেখাটায় ছেড়ে দিয়েছে।’

পাকিস্তানের হয়ে শেহজাদের অভিষেক হয় ২০০৯ সালে, মাত্র ১৭ বছর বয়সে। তিনি ১৩ টেস্ট খেলার পাশাপাশি ৮১ ওয়ানডে ও ৫৯টি টি-২০ খেলেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!