[ খেলা ]
ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত ম্যাথিউজ
অ্যাঞ্জেলো ম্যাথিউজ
গল টেস্ট ম্যাচের মাঝপথে হঠাৎ করোনা ধরা পড়লো অ্যাঞ্জেলো ম্যাথিউজের। ফলে লঙ্কান এই অলরাউন্ডারকে বাকিদের সংস্পর্শ থেকে সরিয়ে নেওয়া হয়েছে দ্রুত।
গল টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে ম্যাথিউজের করোনা পজিটিভ হয়। তার বদলী হিসেবে শ্রীলংকা একাদশে ঢুকে পড়েছেন ওসাডা ফার্নান্ডো।
শ্রীলংকা ক্রিকেট এক বিবৃতিতে বলেছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউজ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গতকালের র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ ধরা পড়েছে তার। শরীর খারাপ অনুভূত হলে তার এই টেস্ট করা হয়। কোভিড-১৯ প্রটোকল মেনে তাকে দলের বাকি সদস্যদের থেকে আলাদা করা হয়েছে।
.png)
তবে ম্যাথিউজের করোনা পজিটিভ ধরা পড়লেও লঙ্কান স্কোয়াডের বাকি সদস্যদের টেস্ট করানো হয়নি। কোভিড প্রটোকল অনুসারে, কোনো খেলোয়াড়ের মধ্যে কেবল কোভিডের লক্ষণ থাকলে তবেই তার টেস্ট করানোর বাধ্যবাধকতা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!