ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে ঘরবন্দি নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ১ জুলাই ২০২২
যে কারণে ঘরবন্দি নাদাল
রাফায়েল নাদাল

বাইরে বেরোলেই মুখে থাকছে মাস্ক। সঙ্গে থাকছে স্যানিটাইজারও। তবুও রক্ষা নেই। ইংল্যান্ড এবং ইউরোপের একাধিক দেশে ক্রমেই বাড়ছে করোনার প্রকোপ। এই ভাইরাসের আঁচ লেগেছে চলমান উইম্বলডনেও। আর তাই ম্যাচ ও অনুশীলন ছাড়া বাকি সময় হোটেলের ঘরে নিজেকে বন্দি করে রাখছেন রাফায়েল নাদাল। 

করোনায় আক্রান্ত হওয়ার জন্য এরই মধ্যে চলতি উইম্বলডন থেকে নাম তুলে নিয়েছেন স্পেনের রবার্তো আগুত বাতিস্তা, ক্রোয়েশিয়ার মারিন চিলিচ ও ইতালি মারিও বেরিত্তিনি। তাছাড়া শরীরে কোভিড বাসা বাধার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে পারছেন না রোহিত শর্মা।

সেই খবর নাদালের কানে পৌঁছে গেছে কিনা জানা নেই। তবে কোভিড যে ইংল্যান্ডে বেড়েই চলেছে, সেটা নিয়ে আর সন্দেহের অবকাশ নেই। তাই এমন পদক্ষেপ নিয়েছেন রাফা। 

Advertisement

এই বিষয়ে নাদাল বলেন, না না, সতর্কতা নিতেই হবে। বাস্তবকে অস্বীকার করার অর্থ হয় না। আমার এক প্রিয় বন্ধু রবার্তো আগুত বাতিস্তা নাম তুলে নিতে বাধ্য হল। এই নিয়ে তিন জন সরে দাঁড়াল। ফলে বোঝা যাচ্ছে যে অনেকেই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরপর তিনি আরো বলেন, আমি এখন কোর্টে আর হোটেলের ঘরে থাকছি। বাইরে কোথাও যাচ্ছি না। গত দু’বছর ধরে সবার কাছেই নিজেকে সুরক্ষিত রাখা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কখনই এটা বলব না, আমরা সঠিক ভাবে সব কিছু মেনে চলছি না। কিন্তু একটা সময় তো সব কিছু খুলতেই হবে। স্বাভাবিক জীবনে ফিরতে হবে।

এর আগে করোনা বাড়তে থাকার জন্য ২০২০ সালে উইম্বলডন বাতিল হয়েছিল। তবে গত বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এবারও অল ইংল্যান্ড ক্লাবে চলছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!