ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৈরি আবহাওয়া, অনিশ্চিত টাইগারদের টি-২০ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০, ২ জুলাই ২০২২
বৈরি আবহাওয়া, অনিশ্চিত টাইগারদের টি-২০ ম্যাচ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

ফেরিতে ১৮১ কিলোমিটার আটলান্টিক পাড়ি দিয়ে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকা পৌঁছেছে বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানেই হবে টি-২০ সিরিজ। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় মাঠে গড়ানোর কথা প্রথম টি-২০ এর। তবে  ডমিনিকার আবহাওয়া এখন পর্যন্ত খেলার উপযোগী নয়। এতেই অনিশ্চিয়তা দেখা দিয়েছে ম্যাচ নিয়ে।

ম্যাচের আগের দিনের মতো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ম্যাচের দিনও। কিন্তু পুরো ম্যাচই ভেসে যেতে পারে বৃষ্টিতে। কেননা আবহাওয়ার পূর্বাভাসে আশাজনক কিছুই নেই।

বৃষ্টির কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে অনুশীলন করতে না পারার আফসোস নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।

Advertisement

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আজকে কন্ডিশন আমাদের (অনুশীলনের) অনুমতি দেয়নি। কারণ বৃষ্টি পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) আমরা ভ্রমণ করে এলাম। আমার মনে হয় যে তার আগে আমরা সেন্ট লুয়িয়াতে ফুটবল খেলে উপভোগ করেছি, ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি।

তিনি আরো যোগ করেন, আমার মনে হয় মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি এটা ওদেরও বলছিলাম যে মানসিকভাবে এবং ম্যাচ পরিস্থিতিতে যে যতটা এগিয়ে থাকবে... বিশেষ করে আমাদের ক্ষেত্রে এটা বলছি, যেনো মানসিকভাবে তৈরি থাকতে পারি। ম্যাচ খেলার জন্য আমাদের সম্ভাব্য এটাই সেরা উপায়।

২০১৭ সালে সাইক্লোনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ডমিনিকার এই উইন্ডসর পার্ক স্টেডিয়ামের। প্রায় ৬০ লাখ ডলার ব্যয়ে সংস্কার করা হয়েছে মাঠটি।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-২০ সিরিজ দিয়েই দীর্ঘদিন পর ক্রিকেট ফেরার কথা উইন্ডসর পার্কে। 

অবশ্য রোববার একই সময়ে রয়েছে দ্বিতীয় টি-২০। আজ ম্যাচ না হলেও, আগামীকালের ম্যাচটি হলেও কিছু আক্ষেপ কমবে ডমিনিকাবাসীর।
এদিকে ডমিনিকা যাওয়ার পথে সাইক্লোনের প্রভাবে সমুদ্র ছিল উত্তাল। ঢেউয়ের দুলুনিতে চরমভাবে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ একটু বেশিই অসুস্থ হয়ে পড়েছিলেন।

তবে তাদের এ অসুস্থতা দীর্ঘস্থায়ী ছিল না। বাংলাদেশ দলের ট্যুর ম্যানেজার নাফিস ইকবালও জানিয়েছেন ক্রিকেটাররা সবাই এখন সুস্থ আছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!