কোয়ার্টার ফাইনালে অবশ্য হার দিয়ে শুরু করেন জাবেউ। চেক প্রজাতন্ত্রের মারি বুজকোভার কাছে ৩-৬ গেমে প্রথম সেট হারার পর পরের দুই সেট জেতেন ৬-১, ৬-১ গেমে।
জাবেউ অবশ্য গত বছরই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। আরব বিশ্ব থেকে কোনও নারীর সেটাই ছিল প্রথম উইম্বলডন কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে উঠে এবার ভিন্ন বার্তাই দিচ্ছেন এই আরব তারকা।
.png)
এবার ঘাসের কোর্টে জিতেছেন টানা ১০ ম্যাচ। বার্লিনে জিতেছেন শিরোপা। অথচ ফ্রেঞ্চ ওপেনে শুরুর রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল।
ক্যারিয়ার র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জাবিউ শেষ চারে মুখোমুখি হবেন ১০৩ নম্বর তাতজানা মারিয়ার। এখন আফ্রিকা থেকে প্রথম নারী খেলোয়াড় হিসেবে মেজর জয়ের আশায় রয়েছেন তিনি।