ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই বৃষ্টির শঙ্কা গায়ানাতেও

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ৭ জুলাই ২০২২
সেই বৃষ্টির শঙ্কা গায়ানাতেও
ফাইল ছবি

বৃষ্টির কারণে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ভেসে যাওয়ার যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে। 

বৃহস্পতিবার ৭ জুলাই বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে টাইগাররা। 

বাংলাদেশ দল দক্ষিণ আমেরিকার দ্বীপদেশ গায়ানাতে পা দেওয়ার আগে থেকেই অবিরাম বৃষ্টি ঝরছে। তবে বৃষ্টির চিন্তা প্রকৃতির হাতে ছেড়ে দিয়ে সেরাটা নিংড়ে দিতে প্রস্তুত মাহমুদউল্লাহ রিয়াদের দল।

Advertisement

সিরিজ জয়ের কোনো পথ খোলা নেই, একমাত্র উপায় বাঁচানো। সেটি করতে হলে মাহমুদউল্লাহর সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই।

আবহাওয়া বার্তায় সারাদিনই বজ্রসহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচের মতো এটিও ভেসে যায় কিনা তা নিয়ে আছে বড় প্রশ্ন। 

তবে মাহমুদউল্লাহ এত কিছু ভাবছেন না। তিনি বলেন, ‘বৃষ্টির বিষয়টা আমাদের হাতে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেয়ার চেষ্টা করব। আমরা ইতিবাচকভাবে চিন্তা করব যে ম্যাচটা পুরোপুরি হবে। না হলে আমাদের সেটা মানসিকভাবে মানিয়ে নিতে হবে। প্রস্তুত থাকতে হবে। হয়তো ওভার কমতে পারে। আমরা ইতিবাচক থাকব আমরা পুরো ম্যাচ খেলব ইনশাল্লাহ।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!