ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৪, ৮ জুলাই ২০২২
উইম্বলডন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

অনেক চেষ্টা করেছেন টিকে থাকার, কিন্তু আর পারলেন না। শেষ পর্যন্ত উইম্বলডন থেকে সরেই দাঁড়ালেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বৃহস্পতিবার রাতে তার নাম প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

কোয়ার্টার ফাইনালে অসহ্য যন্ত্রণা নিয়ে খেলতে হয়েছিল নাদালকে। টেলর ফ্রিৎজের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে শেষ দিকে কিছুতেই আর টানতে পারছিলেন না। সার্ভিস করতে হচ্ছিল সমস্যা। নিয়েছিলেন মেডিকেল টাইম-আউট।

তবু হাল না ছেড়ে শেষ পর্যন্ত সেই ম্যাচ খেলেন এবং জিতে যান নাদাল। কিন্তু সেমিফাইনালে খেলার মতো শারীরিক অবস্থা তার নেই।

Advertisement

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার নিক কিরিয়সের বিরুদ্ধে খেলার কথা ছিল নাদালের। স্পেনের তারকা নাম তুলে নেওয়ায় বিনা লড়াইয়ে কিরিয়স চলে গেলেন ফাইনালে। রোববার অল ইংল্যান্ড কোর্টে তিনি মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ বনাম ক্যামেরন নরি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

নাম প্রত্যাহারের আগে স্পেনের এক সংবাদমাধ্যম দাবি করেছিল, নাদালের পেটের পেশিতে সাত মিলিমিটারের ক্ষত রয়েছে। সেই চোটের যে ছবি প্রকাশ্যে আসার পর তা দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। পেটের উপরে টেপ লাগানো ছিল। 

ওই সংবাদমাধ্যম থেকে দাবি করা হয়, শুক্রবার চোট নিয়েই নামতে চান নাদাল। তা অবশ্য সত্যি হলো না। নাদালের চোট এতটাই মারাত্মক যে জোর করে নামলে হিতে বিপরীত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!