ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শয়তানকে ১০০ মাইল বেগে পাথর ছুড়লেন শোয়েব আখতার!

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ১০ জুলাই ২০২২
শয়তানকে ১০০ মাইল বেগে পাথর ছুড়লেন শোয়েব আখতার!
শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের সময় শয়তানকে উদ্দেশ্য করে ঘণ্টায় ১০০ মাইল বেগে পাথর নিক্ষেপ করেছেন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। 

সৌদি সরকারের অতিথি হিসেবে তিনি এ বছর পবিত্র হজ পালন করেন। সেখানে প্রতিটি কর্মকাণ্ডের আপডেট জানান ভক্তদের। মিনায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করার আনুষ্ঠানিকতা পালন করেছেন শোয়েব। 

অনলাইন জিও নিউজ এর খবরে বলা হয়, মিনায় শয়তানকে লক্ষ্য করে নিক্ষিপ্ত পাথরের গতি ছিল ঘণ্টায় ১০০ মাইল। তবে ইন্সটাগ্রামে শোয়েব বলেছেন, পাথরের গতি আমি মাপি নি। তবে নিঃসন্দেহে ক্ষোভের গতি ছিল ঘণ্টায় ১০০ মাইল। এই রীতি পালনের সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়- ইসকো ছোরনা নেহি। অর্থাৎ একে (শয়তান) ছেড়ে দিও না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!