ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

কোহলির পাশে বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬, ১৫ জুলাই ২০২২
কোহলির পাশে বাবর
বাবর আজম ও বিরাট কোহলি- ফাইল ফটো

একজন ক্রিকেটারের কাজ পারফর্ম করা। আর যদি সেটাই না হয় তাহলে তাকে দল থেকেই বাদ পড়তে হয়। ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির বেলায় তাই হয়েছে।

সময়টা মোটেও বিরাট কোহলির পক্ষে কথা বলছে না। সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। ব্যাটেও চলছে রান খরা। এ দুর্দিনে তাকে নিয়ে আলোচনা সমালোচনাও কম হচ্ছে না। বুঝুন তাহলে কেমন হচ্ছে তার মনের অবস্থা।

তার এ দুঃসময়ে পাশে এসে দাঁড়ালেন বর্তমান ক্রিকেট বিশ্বের আরেক লিজেন্ড পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

পাকিস্তান অধিনায়ক সম্প্রতি টুইটারে তার সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এই দুর্দিনও কেটে যাবে। শক্ত থাকুন।’ এরপর তিনি হ্যাশট্যাগে দেন কোহলির নাম।

পাক অধিনায়কের বিশ্বাস, কোহলির মতো সব ক্রিকেটারই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। তবে একটা সময় এই দুঃসময় কেটে যায়, তার জায়গা নেয় সুসময়।

বাবরের এ টুইট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। ফেসবুকেও বেশ সাড়া ফেলেছে তার এ পোস্ট। সেখানে প্রায় দেড় লাখ প্রতিক্রিয়া পড়েছে, ১৩ হাজারের কাছাকাছি মন্তব্য আর শেয়ার হয়েছে ১৫ হাজারেরও বেশি।

কোহলি সবশেষ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আর সেঞ্চুরির দেখা পাননি। ৭০ সেঞ্চুরিতেই আটকে আছে তার শতকের দৌড়।

বারবার অফ স্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ধরা পড়ছেন উইকেটের পেছনে। যেমনটা গতকালও হয়েছে তার সঙ্গে।

ডেভিড উইলির অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। দারুণ আশা জাগিয়েও ১৬ রানেই শেষ তার ইনিংস। 

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!