নতুন মৌসুমে দলকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এন্টনিও রুডিগার ও অরেলিয়ান চৌমেনিকে দলে ভিড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা। অপরদিকে ক্লাব ছেড়ে চলে গেছেন লুকা জোভিচ, গ্যারেথ বেল ও ইসকো। তাছাড়া রিয়ালের ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্লাব কিংবদন্তি মার্সেলো।
আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য নতুন করে স্কোয়াড সাজানোর পাশাপাশি জার্সি নম্বরও চূড়ান্ত করেছে রিয়াল মাদ্রিদ।
.png)
জার্সি নম্বরসহ রিয়াল স্কোয়াড:
১ - থিবো কোর্তোয়া, ২ - দানি কারভাহাল, ৩ - এডার মিলিতাও, ৪ - ডেভিড আলাবা, ৫ - জেসুস ভ্যালেজো, ৬ - নাচো ফার্নান্দেজ, ৭ - এডেন হ্যাজার্ড, ৮ - টনি ক্রুস, ৯ - করিম বেনজেমা, ১০ - লুকা মড্রিচ, ১১ - মার্কো অ্যাসেনসিও, ১৩ - অ্যান্ড্রি লুনিন, ১৪ - ক্যাসেমিরো, ১৫ - ফেডরিকো ভালভার্দে, ১৭ - লুকাস ভাজকুয়েজ, ১৮ - অরেলিয়ান চৌমেনি, ১৯ - দানি কাবায়োস, ২০ - ভিনিসিয়াস জুনিয়র, ২১ - রদ্রিগো, ২২ - এন্টনিও রুডিগার, ২৩ - ফেরল্যান্ড মেন্ডি, ২৪ - মারিয়ানো দিয়াজ, ২৫ - এডুয়ার্ডো কামাভিঙ্গা।