ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুভেন্টাস থেকে ডি লিটকে দলে নিল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪২, ১৮ জুলাই ২০২২
জুভেন্টাস থেকে ডি লিটকে দলে নিল বায়ার্ন
ডাচ সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিউস ডি লিট

জুভেন্টাস থেকে ডাচ সেন্ট্রাল ডিফেন্ডার ম্যাথিউস ডি লিটকে ৭০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান গণমাধ্যম সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

বিল্ড ও স্পোর্টস ওয়ানের দাবী ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের বোনাস হিসেবে আরো ১০ মিলিয়ন ইউরো ব্যয় করবে বায়ার্ন। 

পোলিশ সুপারস্টার রবার্ট লেভানোদস্কিকে বার্সেলোনায় ছেড়ে দেবার বিপরীতে ডি লিটকে দলে ভিড়িয়েছে জার্মান জায়ান্টরা। চার বছরের চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরোতে লেভানোদস্কিকে বার্সেলোনার কাছে ছেড়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। সে কারণেই ডি লিটকে দলে ভেড়ানো সহজ হয়েছে।

Advertisement

এর আগে বায়ার্নের নির্বাহী পরিচালক অলিভার কান সপ্তাহের শেষে বিল্ডকে বলেছিলেন, এটা সত্যি যে ট্রান্সফারের ব্যপারে আমাদের জুভেন্টাসের সঙ্গে আলোচনা চলছে। ডি লিট খুবই যোগ্যতা সম্পন্ন একজন খেলোয়াড়। তাকে দলে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!